Online Account Opening Form
অনলাইন হিসাব খোলার ফরমগ্রাহক নিজের ও নমিনির NID-র ছবি তুললে নাম, পিতা-মাতা, জন্ম তারিখ ও ঠিকানা নিজে থেকে বসে যায়। শেষে ব্যাংকের পুরো হিসাব খোলার ফরম (TP, KYC, FATCA সহ) PDF হয়ে ডাউনলোড ও ইমেইলে যায়।
হিসাব খোলা, প্রত্যয়নপত্র, ঋণ প্রস্তাব, সুদ মওকুফ, ECL শ্রেণীকরণ আর অডিট — বিভিন্ন ঠিকানায় ছড়িয়ে থাকা টুলসগুলো এখানে সাজানো আছে। একবার Google দিয়ে লগইন করলেই সবগুলো খুলবে।
Google দিয়ে লগইন / নিবন্ধন করুন নিবন্ধনের পর অ্যাডমিন অনুমতি দিলে টুল খুলবে
হিসাব খোলা, প্রত্যয়নপত্র ও ঋণ সমাপনী সনদ — শাখার কাউন্টারের দৈনন্দিন কাজ।
গ্রাহক নিজের ও নমিনির NID-র ছবি তুললে নাম, পিতা-মাতা, জন্ম তারিখ ও ঠিকানা নিজে থেকে বসে যায়। শেষে ব্যাংকের পুরো হিসাব খোলার ফরম (TP, KYC, FATCA সহ) PDF হয়ে ডাউনলোড ও ইমেইলে যায়।
Account Checking HTML বা স্টেটমেন্ট CSV থেকে হিসাব, স্থিতি, সচ্ছলতা ও ঋণ স্থিতির প্রত্যয়নপত্র তৈরি করে। প্রতিটি প্রত্যয়নে Certificate ID ও QR কোড থাকে, যা প্রাপক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অনলাইনে যাচাই করতে পারেন।
স্টেটমেন্টের লেখা কপি-পেস্ট করলেই ঋণগ্রহীতার নাম, হিসাব নম্বর, সমাপনীর তারিখ ও পরিশোধিত অংক নিজে থেকে বসে; রেফারেন্স নম্বর স্বয়ংক্রিয়ভাবে বাড়ে এবং টাকার অংক কথায় লেখা হয়।
সঞ্চয়ী, মাসিক/মেয়াদী আমানত বা ঋণ — যেকোনো হিসাব বন্ধের আবেদন তৈরি করে। Customer Checking HTML দিলে গ্রাহকের তথ্য ও সব হিসাব নিজে থেকে আসে; বন্ধের হিসাব বেছে মুনাফা, উৎসে কর, আবগারি শুল্ক ও চার্জ সমন্বয় করে গ্রাহকের আবেদনপত্র ও অফিস নোট (হিসাব ও ভাউচারসহ) তৈরি হয়।
শাখায় বসে গ্রাহকের তথ্য টাইপ করলে ডান পাশে হিসাব খোলার আবেদন, নিয়মাবলী ও নমুনা স্বাক্ষর কার্ড তৈরি হয়ে যায়; বয়স নিজে থেকে হিসাব হয়।
ঋণ প্রস্তাবনা তৈরি, জামানতের জমির মালিকানা যাচাই এবং কিস্তি ও যোগ্যতা হিসাব।
স্টাফ পরিবহন ঋণের পূর্ণাঙ্গ প্রস্তাবনা-নথি তৈরি করে। নমুনা তথ্য, JSON-এ সংরক্ষণ ও পুনরায় খোলা, জুম ও পাতা গণনাসহ প্রিন্ট সুবিধা আছে।
CS থেকে BRS/BDS খতিয়ান, দলিল, ওয়ারিশ ও নামজারি মিলিয়ে বন্ধকী জমির মালিকানার ধারা (chain of title) তৈরি করে; হিস্যা ও ফারায়েজ/দায়ভাগ অনুযায়ী অংশ যাচাই করে গরমিল দেখায় এবং লেটারহেডসহ ১৬-দফা আইনগত মতামত Word ফাইল ও মালিকানার ফ্লোচার্ট দেয়।
বেতন, বিদ্যমান কিস্তি ও অবসরের বয়স বিবেচনা করে সম্ভাব্য EMI ও সর্বোচ্চ ঋণসীমা হিসাব করে; ফলাফল PDF বা প্রিন্ট করা যায়।
Declining Balance ও Equal Principal — দুই পদ্ধতিতে মাসিক কিস্তি, মোট সুদ ও পূর্ণ কিস্তি-তালিকা পাশাপাশি তুলনা করে দেখায়।
খারাপ ঋণ গ্রহীতাদের কে চূড়ান্ত নোটিশ, আইনি নোটিশ (অর্থ ঋণ ও এনআইএ্যাক্ট) প্রদানের অনলাইন প্লাটফর্ম। এখানে নোটিশের ডিটেইলস্ সেভ্ড রাখার অপশন আছে যা পরিবর্তীতে লোড করে প্রয়োজনীয় সংস্কার সাধন করে আবার প্রেরণ করা যায়।
সুদ মওকুফ, বিশেষ এক্সিট পলিসি, পুনঃতফসিল ও নীতি সহায়তার টেম্প্লেট তৈরীর
শ্রেণীকৃত ঋণ আদায়ের জন্য সুদ মওকুফ প্রস্তাব, কস্ট অব ফান্ড, চলতি ঋণের সুদ পুনঃহিসাব ও নোটিশ।
ঋণের স্টেটমেন্ট CSV আপলোড করলে ঋণসীমা, বিতরণ ও মেয়াদোত্তীর্ণের তারিখ নিজে থেকে বসে; এসএমএ তারিখ নির্ধারণ করে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে অনারোপিত সুদ ও কস্ট অব ফান্ড হিসাব করে A4 প্রস্তাব তৈরি করে।
খেলাপি ঋণের কস্ট অব ফান্ড হিসাব ও ওয়ার্কশিট তৈরি করে Word-এ রপ্তানি করে; সাথে সুদ মওকুফ বিবেচনার শর্ত ও অভ্যন্তরীণ চর্চার সারাংশ আছে।
চলতি (CC) ঋণের হিসাব বিবরণী CSV থেকে দৈনিক প্রোডাক্ট পদ্ধতিতে (৩৬০ দিন) ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ নতুন করে হিসাব করে; বিভিন্ন সময়ের সুদের হার তালিকা বদলানো যায়।
Excel থেকে খেলাপি ঋণগ্রহীতার তালিকা পেস্ট করলে প্রত্যেকের জন্য নোটিশ তৈরি হয়; নোটিশ নম্বর ও তারিখ বসে, ব্যাচভিত্তিক ইতিহাস রাখা হয় এবং একসাথে বা আলাদা প্রিন্ট ও ZIP ডাউনলোড করা যায়।
নিজের মতো টেমপ্লেট বানিয়ে প্রতিটি সারির তথ্য থেকে বাংলা বা ইংরেজি চিঠি তৈরি করে; Excel ইমপোর্ট ও লেটারহেড ছবি যোগ করা যায়।
স্টেটমেন্ট CSV ও CL তালিকা থেকে ECL ইয়ার-গ্রিড এবং BRPD সার্কুলার-১৫ অনুযায়ী শ্রেণীকরণ।
PRIN ও LIQ স্টেটমেন্ট CSV (একক বা দ্বৈত) থেকে Loan Category ও Written-off অবস্থা নিজে চিনে নেয়, BRPD সার্কুলার-১৫ অনুযায়ী CL হিসাব করে এবং রিপোর্টিং পোর্টালে বসানোর স্ক্রিপ্ট তৈরি করে।
চলমান ঋণের স্টেটমেন্ট CSV থেকে মঞ্জুরী, মেয়াদ ও সুদের হার নিজে বসায়, CL তালিকা মিলিয়ে CIB ও CL স্ট্যাটাস দেয় এবং মেয়াদোত্তীর্ণতার ভিত্তিতে SS/DF/BL নির্ধারণ করে।
ট্রান্সফার রেজিস্টার, বেতন-ঋণ কিস্তি, নগদ খাতা ও SOA রিপোর্ট মিলিয়ে গরমিল খোঁজা।
বেতন হিসাব, ঋণের আসল ও সুদ হিসাব — তিনটি বিবরণী একসাথে মিলিয়ে বেতন হিসাবের সব ডেবিট পর্যবেক্ষণ করে, কিস্তি ঠিকমতো সমন্বয় হয়েছে কিনা এবং হিসাবের মেয়াদ যাচাই করে।
দিন শেষের (COB) আগের HTML রেজিস্টার ও পরের TXT রেজিস্টার মিলিয়ে ট্রান্সফার লেনদেনের অমিল ও বাদ পড়া এন্ট্রি চিহ্নিত করে (বেটা সংস্করণ)।
রেজিস্টার (HTML) ও সিস্টেম (TXT) ফাইলের লেনদেন ইনপুটার অনুযায়ী ডেবিট/ক্রেডিট যোগফলসহ মিলিয়ে দ্রুত গরমিল দেখায়।
দৈনিক লেনদেন রেজিস্টার থেকে ডেবিট/ক্রেডিট ক্যাটাগরিভিত্তিক টপশীট বানায়, স্বাক্ষরের লাইনসহ A4-এ প্রিন্ট করা যায়; ইন্টারনেট ছাড়াও চলে।
হাতে লেখা নগদ খাতার এন্ট্রি আর কোর ব্যাংকিংয়ের ডেটা পাশাপাশি মিলিয়ে টাকা বা হিসাব নম্বর ধরে গরমিল খুঁজে দেয় এবং অডিট রিপোর্ট প্রিন্ট করে।
অভ্যন্তরীণ পর্যবেক্ষণের জন্য গ্রাহকের লেনদেন লিখে রাখা, খোঁজা ও এক্সপোর্ট করা যায়; সব তথ্য শুধু নিজের ব্রাউজারে থাকে, সার্ভারে যায় না।
Statement of Affairs বা GL রিপোর্টের TXT ফাইল থেকে শূন্য ও ফাঁকা লাইন বাদ দিয়ে শুধু অংকযুক্ত লাইন দেখায়; CSV ও PDF-এ রপ্তানি করা যায়।
পুনঃতফসিল ও সুদ মওকুফ সংক্রান্ত সার্কুলারের সহজ সারাংশ।
পুনঃতফসিল, নীতি সহায়তা ও গৃহঋণ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের সার্কুলারগুলো সর্বশেষটি আগে রেখে সাজানো; খোঁজার সুবিধা ও সম্পর্কিত লিংকসহ।
সুদ মওকুফ ও সুদ হ্রাস প্রস্তাব কীভাবে সাজানো ও পর্যালোচনা হয় — ঋণ আদায় কর্মকর্তাদের জন্য সহজ সারাংশ (অফিসিয়াল কপি নয়)।
এই নামে কোনো টুল পাওয়া যায়নি — অন্য শব্দ দিয়ে খুঁজুন।
যে কেউ Google দিয়ে নিবন্ধন করতে পারেন। অ্যাডমিন যে টুলের অনুমতি দেন, শুধু সেগুলোই খোলে।
কাজের বিভাগ ধরে বা খুঁজে টুল খুলুন। একবার লগইন করলে ১২ ঘণ্টা আর লগইন লাগে না।
অধিকাংশ টুল কোর ব্যাংকিংয়ের CSV/HTML রিপোর্ট পড়ে ব্রাউজারেই হিসাব করে — ফাইল সার্ভারে জমা থাকে না।
ফলাফল A4-এ প্রিন্ট, PDF বা Word হিসেবে নিয়ে স্বাক্ষর ও সিলসহ ব্যবহার করুন। ফলাফল অবশ্যই মিলিয়ে দেখবেন।