This calculator helps you estimate monthly instalments (EMI) and compare Declining Balance (reducing) and Equal Principal methods. The goal is not just to calculate EMI, but to understand total interest, monthly cash-flow impact, and affordability before taking a loan in Bangladesh.
Online EMI calculators অনেক আছে—Excel-এও PMT ফর্মুলা দিয়ে EMI বের করা যায়। কিন্তু বেশিরভাগ টুল শুধু “একটা সংখ্যা” দেখায়, প্রেক্ষাপট বোঝায় না। এই ক্যালকুলেটরটি সেই জায়গাটাই পূরণ করে—যাতে আপনি শুধু EMI জানেন না, বরং সিদ্ধান্তও নিতে পারেন।
আপনি যদি salary/income দেন, টুলটি দেখায় আপনার আয়ের কত অংশ EMI-তে আটকে যাবে। অনেক সময় EMI “ম্যানেজেবল” মনে হলেও, আয়ের বড় অংশ চলে গেলে মাসিক চাপ বাড়ে। এই ইনসাইটটি আপনাকে affordability, cash-flow এবং risk বুঝতে সাহায্য করে।
Agrani Bank PLC-এর কিছু consumer credit এ সুদ হিসাব হয় equal-principal পদ্ধতিতে এবং কিস্তি নির্ধারণ হয় average interest ভিত্তিতে। অন্যদিকে, অনেক commercial credit এ ব্যবহৃত হয় declining balance পদ্ধতি— যা সাধারণত equal-principal পদ্ধতির তুলনায় মোট খরচে আনুমানিক ৩–৪% বেশি প্রভাব ফেলতে পারে। তাই একই rate/tenor হলেও ফলাফল পদ্ধতিভেদে ভিন্ন হতে পারে।
এই টুলটি decision-support হিসেবে কাজ করে—চূড়ান্ত নয়। লোন নেওয়ার আগে আপনার ব্যাংক থেকে final EMI, interest method, fees, insurance এবং অন্যান্য শর্ত লিখিতভাবে কনফার্ম করুন। নীতিমালা/প্রোডাক্ট কন্ডিশন সময়ের সাথে পরিবর্তন হতে পারে।
I’m Abdul Latif, a banking professional at Agrani Bank PLC (Bangladesh). I work with loan cases, repayment planning, and banking documentation. This tool and the explanations are built from real banking math and field experience.
Note: Always confirm final EMI, fees, and terms with your bank before signing any agreement.