গ্রাহক তথ্য ইনপুট ফরম

এখানে তথ্য পূরণ করুন, ডানপাশে প্রিভিউ পাতায় অটোমেটিক সেট হয়ে যাবে।

১. সাধারণ তথ্য

২. আবেদনকারীর ব্যক্তিগত বিবরণী

৩. ঠিকানা ও পরিচিতি বিবরণী

৪. হিসাব পরিচালনা ও লেনদেন মাত্রা

৫. মনোনীত ব্যক্তি (Nominee)

মনোনীত ব্যক্তি - (ক)

মনোনীত ব্যক্তি - (খ)

৬. পরিচয়কারী বিবরণী

E

অগ্রণী ব্যাংক পিএলসি

সঞ্চয়ী হিসাব খোলার ফরম

কৃষক/ছাত্রী/বয়স্ক শ্রমিক/বিধবাদের জন্য

সঞ্চয়ী হিসাব নম্বর:
ব্যবস্থাপক
অগ্রণী ব্যাংক পিএলসি
শাখা:    তারিখ:
জনাব, অনুগ্রহপূর্বক আপনার ব্যাংকে আমার/আমাদের নামে নিম্নলিখিত শিরোনামে একটি সঞ্চয়ী হিসাব খোলার জন্য অনুরোধ করছিঃ
ব্যাংকের এ হিসাব পরিচালনার নিয়মকানুন আমি/আমরা অবগত আছি এবং আমি/আমাদের তা পালন করে চলতে বাধ্য থাকব বলে অঙ্গীকার করছি। আমি/আমরা নিম্নে আমার/আমাদের ঠিকানা দিলাম এবং ঠিকানার কোন পরিবর্তন হলে আপনাদেরকে যথারীতি জানাব। মেহেরবানী করে আমাকে/আমাদেরকে একটি "চেক বই প্রদান করুন।
সত্যায়িত ফটো
নাম, পিতা/স্বামীর নাম (বিবাহিত মহিলার জন্য প্রযোজ্য) ও মাতার নাম পেশাবৃত্তিঃ চাকুরীর ক্ষেত্রে পদবীসহ কর্মস্থলের এবং ব্যবসার ক্ষেত্রে ব্যবসার প্রকৃতি ও অবস্থানের পূর্ণ তথ্য জন্ম তারিখ, বয়স জাতীয়তা
নাম:
পিতা/স্বামী:
মাতা:
তারিখ:
বয়স:
বাংলাদেশী
বর্তমান ডাক যোগাযোগের পূর্ণ ঠিকানা ফোন: (যদি থাকে) স্থায়ী ডাক যোগাযোগের পূর্ণ ঠিকানা TIN নং (যদি থাকে) পাসপোর্ট নং (যদি থাকে) * পরিচিতি পত্রের বিবরণ (যদি থাকে)
ফোন:
* নিয়োগকর্তা প্রদত্ত অথবা ব্যাংকের নিকট গ্রহণযোগ্য গণমান্য ব্যক্তি কর্তৃক প্রদত্ত পরিচিতি পত্রের বিবরণ।
হিসাব পরিচালনা সম্বন্ধে নির্দেশ: অত্র হিসাব যিনি/যারা পরিচালনা করবেনঃ
সম্ভাবনা লেনদেনের অনুমিত মাত্রা (Transaction Profile):
সর্বোচ্চ সর্বনিম্ন
মনোনয়ন: আমার/আমাদের মৃত্যুর পর অত্র হিসাবে টাকা যিনি যারা উঠাতে পারবেন তার/তাদের নাম ঠিকানাঃ
(ক) নামঃ
ঠিকানা:
পিতা/স্বামীর নাম ও মাতার নাম
সম্পর্ক:
বয়স:
অংশঃ
(খ) নামঃ
ঠিকানা:
পিতা/স্বামীর নাম ও মাতার নাম
সম্পর্ক:
বয়স:
অংশঃ
আমি/আমরা এ মনোনয়ন যে কোন সময় বাতিল করে তা ব্যাংককে জানাতে পারব এবং আমাদের মৃত্যুর পর এ মনোনয়ন কার্যকর হবে।
পরিচয়কারীর স্বাক্ষর..................................................................
পরিচয়কারীর নাম ও ঠিকানা
হিসাব নং শাখা



আপনার বিশ্বস্ত স্বাক্ষর
--- ব্যাংকের ব্যবহারের জন্য ---
सहि সনাক্তকারী অফিসারের স্বাক্ষর
যে কর্মকর্তা একাউন্ট খুলালেন তার স্বাক্ষর..
পরীক্ষাকারীর স্বাক্ষর
অনুমোদনকারীর স্বাক্ষর
প্রাথমিক জমা টাকা প্রদত্ত চেক বই নং হতে পর্যন্ত
অত্র শাখায়/অন্য শাখায়/অন্য ব্যাংকে একই নামে, শিরোনামে মালিকানায় অন্য হিসাব (যদি থাকে) তার নম্বর
সঞ্চয়ী হিসাবের নিয়মাবলী
  1. (ক) প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ নিজ নামে বা যুগ্মনামে সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন। এ রকম হিসাবের ক্ষেত্রে জমা অর্থ তাকে বা উভয়কে বা তাদের সকলকে অথবা তাদের মধ্যে জীবিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রদান করা যাবে। অপ্রাপ্ত বয়স্কদের বেলায় অভিভাবক তাদের পক্ষে এ ধরণের হিসাব খুলতে পারবেন।
    (খ) ক্লাব, সমিতি এবং অনুরূপ কোন সংগঠন বা প্রতিষ্ঠান ব্যাংকের কাছে গ্রহনযােগ্য "বাই-লজ" ও "আটিকেলস অব এসোসিয়েশন" প্রদান সাপেক্ষে ঐ সংগঠন বা প্রতিষ্ঠানের নামে সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন।
    (গ) নিরক্ষর ব্যক্তিও প্রচলিত নিয়মাচার পালন সাপেক্ষে নিজ নামে সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন এবং সেক্ষেত্রে কেবলমাত্র আমানতকারীর ব্যক্তিগত উপস্থিতিতেই উক্ত হিসাব হতে টাকা উঠানো যাবে।
    (ঘ) হিসাব খোলার সাথে আমানতকারী ব্যক্তি ব্যক্তিবর্গ ক্লাব প্রতিষ্ঠানের যথাযথ পরিচিতি প্রদান করতে হবে। এজন্য ভোটার আইডেনটিটি কার্ড, বৈধ পাসপোটের সত্যায়িত কপি, নিয়োগকর্তা প্রদত্ত পরিচিত্রিপত্র অথবা ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের সন্তুষ্টি সাপেক্ষে তাদের নিকট গ্রহণযোগ্য সমাজের গণ্যমান্য ব্যক্তি কর্তৃক প্রদত্ত পরিচয়ের প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য হবে। সকল ক্ষেত্রেই ২ (ইউই) কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই গ্রহণ করতে হবে। ফটোর এক কপি হিসাব খোলার ফরমে এবং অপর কপি নমুনা স্বাক্ষর কার্ডের সঙ্গে সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
  2. ব্যাংকের যে কোন শাখায় একই নামে একটি হিসাবে আর্থিক হিসাব খোলা যাবে না, তবে এ বিধিনিষেধ পিতামাতা বা অভিভাবকদের তাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের নামে একাধিক হিসাব খোলার ব্যাপারে কোন বাধা সৃষ্টি করবে না।
  3. প্রত্যেকটি হিসাবের জন্য একটি পৃথক নম্বর দেয়া হবে। উক্ত নম্বর, হিসাব হতে টাকা উঠানো, টাকা জমা দেয়া এবং যে কোন লেনদেন ও চিঠিপত্র আদান প্রদানের সময় উলেখ করতে হবে।
  4. একজন আমানতকারী তার হিসাবে যতবার খুশি টাকা জমা দিতে পারবেন। বাহক/আদেশ চেক, ড্রাফ্ট, পে-অর্ডার, ডিভিডেন্ট ওয়ারেন্ট, ইন্টারেষ্ট ইত্যাদির অর্থ সংগ্রহের দায়ত্বি ব্যাংক গ্রহণ করতে পারে। হিসাবে জমা দেয়া পূর্বে সকল চেক, ড্রাফট, পে-অর্ডার ইত্যাদি "রেখায়িত" (ক্রসড) করে দিতে হবে।
  5. সঞ্চয়ী হিসাব খোলার জন্য প্রাথমিকভাবে নূনতম ৫০০/= টাকা জমা দিতে হবে। হিসাবের সর্বনিম্ন স্থিতির পরিমাণ ১০০/= টাকা থাকতে হবে। কোন হিসাব ১ বৎসর যাবৎ স্থিতির পরিমাণ ২০/= টাকার কম হলে ৪৫ দিনের নোটিশ দিয়ে হিসাব বন্ধ করে দেয়া যেতে পারে।
  6. (ক) হিসাবের স্থিতি ৫০০/= টাকা হলে চেক বই ইস্যু করা যাবে। কেবলমাত্র ব্যাংক কর্তৃক সরবরাহকৃত টাকা উঠানোর চেক বই/উইথড্রয়াল স্লিপ দ্বারা টাকা উঠানো যাবে। টাকা উঠানোর স্পি দিয়ে টাকা তোলার ক্ষেত্রে আমানতকারীকে ব্যক্তিগতভাবে ব্যাংকে উপস্থিত হতে হবে।
  7. (খ) আমানতকারীকে চেক বইটি সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে। চেক বই হারানো গেলে তাৎক্ষণিকভাবে ব্যাংককে জানাতে হবে। হিসাব বন্ধের সময় অব্যবহৃত চেক বই ফেরত দিতে হবে।
  8. একজন আমানতকারী তার সঞ্চয়ী হিসাব হতে সপ্তাহে মাত্র দু'বার টাকা উঠাতে পারবেন।
  9. আমানতকারী প্রতি সপ্তাহে তার হিসাবের স্থিতির শতকরা ২৫ ভাগ, সর্বোচ্চ ২০,০০০/= টাকা পর্যন্ত উঠাতে পারবেন। যদি তিনি এর অধিক অর্থ তার হিসাব থেকে উঠাতে চান, তবে তাকে ৭ দিনের লিখিত নোটিশ ব্যাংককে দিতে হবে।
  10. যদি কোন আমানতকারী তার হিসাব থেকে বিনা নোটিশে জমাকৃত অর্থ (হিসাবের স্থিতি) হতে সপ্তাহে দু'বারের অধিক বা জমাকৃত অর্থের (হিসাবের স্থিতির) শতকরা ২৫ ভাগের অধিক অথবা ২০,০০০/= টাকার অধিক উঠান, সেক্ষেত্রে উক্ত হিসাবে ঐ মাসের জন্য কোন সুদ প্রদান করা হবে না।
  11. হিসাবে পর্যাপ্ত টাকার অভাবে যদি কোন চেক ফেরত দেয়া হয়, তবে ব্যাংক ইচ্ছা করলে এরূপ প্রতিবারে ফেরত প্রদানের জন্য ১০০/= টাকা জরিমানা আদায় করতে পারবে।
  12. যদি কোন আমানতকারী টাকা উঠানোর নোটিশ প্রদান করে টাকা না উঠান, তাহলে উক্ত টাকার উপর নোটিশ প্রদানের তারিখ থেকে কোন সুদ দেয়া হবে না, যদি না সময়মত ব্যাংককে পূর্বাহ্নে উক্ত টাকা না উঠানোর ব্যাপারটি জানানো হয়।
  13. কোন সঞ্চয়ী হিসাবে প্রতি ছয় মাসে দেয়া সুদ ৫০/= টাকার কম হলে তা ঐ হিসাবে জমা করা হবে না।
  14. সরকারী নির্দেশনায় অন্য কোন চার্জ, প্রতি বছরের ৩০শে জুন/৩০শে ডিসেম্বর হিসাবের স্থিতি থেকে কর্তন করতে পারবে।
  15. যদি কোন আমানতকারী তার সঞ্চয়ী হিসাব বন্ধ করতে চান, সেক্ষেত্রে হিসাব পরিচালনার খরচ বাবদ নির্ধারিত ৫০/= টাকা চার্জ কেটে নেয়া হবে।
  16. ব্যাংকের যে সব শাখায় সঞ্চয়ী হিসাব কম্পিউটারের মাধ্যমে পরিচালনা করা হয় এবং সময়ে আমানতকারীর নিকট তার হিসাব বিবরণী পাঠানোর নিয়ম প্রচলিত আছে, সে সব শাখা ব্যতীত অন্যান্য সকল শাখায় প্রতিটি হিসাবের জন্য একটি করে পাস বই সরবরাহ করা হবে এবং লেনদেন লিপিবদ্ধ করার জন্য অন্তত ১৫ দিনে একবার শাখায় জমা দিতে হবে।
  17. যদি কোন পাস বই হারিয়ে যায়, তবে নতুন পাস বই সরবরাহের জন্য ব্যাংক প্রতিবার ২০/= টাকা চার্জ আদায় করবে।
  18. ব্যাংকে সংরক্ষণের জন্য প্রত্যেক আমানতকারীকে নমুনা স্বাক্ষর প্রদান করতে হবে এবং সকল চেক/টাকা উঠানোর স্লিপ ও চিঠিপত্র দিতে অবশ্যই প্রদত্ত নমুনা অনুযায়ী স্বাক্ষর করতে হবে।
  19. আমানতকারীর অনুরোধে তার হিসাব ব্যাংকের এক শাখা হতে অন্য শাখায় স্থানান্তর করা যেতে পারে। এক্ষেত্রে ব্যাংক আমানতকারীর থেকে ১০০/= টাকা স্থানান্তর চার্জ ও প্রকৃত ডাক মাশুল আদায় করবে।
  20. ব্যাংকের নিকট কোন হিসাব সন্তোষজনক বলে প্রতীয়মান না হলে, ব্যাংক সেক্ষেত্রে কোন কারণ দর্শানো ব্যতিরেকে (ক) নতুন চক বই সরবরাহ করতে অস্বীকৃতি अथवा (খ) সংশিষ্ট হিসাব বন্ধ করে দেয়ার अधिकार সংরক্ষণ করে।
  21. নগদ জমার ভাউচার শাখার দুই কর্মকর্তা/কর্মচারী কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। জমামুড়িপত্রে উক্ত ২ জনের স্বাক্ষর আছে কিনা জমাকারী তা দেখে নিশ্চিত হবেন।
  22. হিসাব পরিচালনার ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০০২ইং মানিলন্ডারিং সংক্রান্ত পরবর্তীতে জারীকৃত সকল নির্দেশনা এবং ব্যাংক কোম্পানী আইন ১৯৯১ইং এবং পরবর্তীতে ইহার সংশিষ্ট সংশোধিত ধারাসমূহ প্রযোজ্য হবে।
  23. "সময়ে সময়ে ব্যাংক কর্তৃক আরোপিত ব্যাংক চার্জ, ফি, commission প্রযোজ্য হার অনুযায়ী গ্রাহকের কাছ থেকে আদায়/কর্তন করা হবে। পরিবর্তিত/পরিবর্ধিত এই চার্জ আদায়/কর্তনের সম্পূর্ণ সক্ষমতা ব্যাংক সংরক্ষণ করে মর্মে গণ্য করা হবে।"

উপরে উলেখিত নিয়ম শর্তসমুহে রাজী সাপেক্ষে সঞ্চয়ী হিসাব খোলা হয়।

আমি/আমরা বর্ণিত নিয়ম ও শর্তসমূহ সজ্ঞানে সম্পূর্ণভাবে হৃদয়ঙ্গম করেছি। আমি/আমরা এসব নিয়মাবলী যথাযথভাবে মেনে চলার অঙ্গীকার বদ্ধ হলাম।




স্বাক্ষর

অগ্রণী ব্যাংক পিএলসি.
শাখা :
হিসাবের নাম :
विशेष নির্দেশাবলী
স্বাক্ষর
স্বাক্ষর

বিশেষ দ্রষ্টব্য / প্রয়োজনীয় কাগজপত্র সমূহের তালিকা:

  • ১. গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের কপি।
  • ২. গ্রাহকের পাসপোর্ট সাইজ ছবি ২ কপি।
  • ৩. নমিনির জাতীয় পরিচয় পত্র।
  • ৪. নমিনির ছবি ১ কপি।
  • ৫. পরিচয় দানকারীর স্বাক্ষরের জায়গায় প্রধান শিক্ষক/ক্লাশ টিচার/চেয়ারম্যানের স্বাক্ষর ও সীল।
  • ৬. আবেদনপত্রটি যথাযথভাবে ফিলাপ ও স্বাক্ষর করে জমা দিন।